
পঞ্চগড় : আন্তর্জাতিক গুম বিরোধী সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
শনিবার(২৩ মে) দুপুরে গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহা সড়কে পঞ্চগড়ে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে দেশ। আর গুমের মতো অমানবিক ঘটনা যেন না ঘটে সেই দাবি জানান তারা।
এদিকে মিনারা বেগম এখনো তার সন্তানকে খুঁজে ফেরনে।

তিনি বলেন আমার ছেলের হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি। ১৪ বছর আগে গুম হওয়া সন্তান ইমাম হাসানকে ফিরত পাওয়ার আকুতি জানান মা মিনারা বেগম।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন ও অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম।
উল্ল্যেখ্য ২০১২ সালের ৫ মার্চ। ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইমাম হাসানকে। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।