👁 349 Views

মধুখালীতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ২০ জানুয়ারী:ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সেনাবাহিনী ও পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৯ জানুয়ারী ২০২৬খ্রি.সোমবার(দিবাগত রাত)রাত আনুমানিক ১১টার দিকে
মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে।সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে,ওই এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং মধুখালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়।অভিযানকালে ঘটনাস্থল থেকে মো.বাসির আহমেদ(৩৫)নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।সে ভেল্লাকান্দি গ্রামের বাসিন্দা মো.জমির মোল্লা ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।সেনাবাহিনী সূত্র জানায়,অবৈধ মাদক ব্যবসা,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।স্থানীয়দের মতে,এ ধরনের যৌথ অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *