👁 525 Views

বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে   প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেব নাথ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *