👁 359 Views

নওগাঁয় দুইশটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি গাঁজার গাছ সহ দুইজন মাদক কারবারি  গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক অভিযানে দুইশটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি গাঁজার গাছ সহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  নওগাঁ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে সোমবার রাতে  দুইশ পিচট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি  গাজার গাছ ওজন ৭ কেজি সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি।
 পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকারী একটা টীম পোরশা উপজেলার নোচনাহারে অভিযান পরিচালনা করে। পোরশা এলাকায় অভিযানকারী টীম রাত ৮ টায় গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, পোরশা উপজেলার  নোচনাহার বাজারের কাছে জনৈক হাসানের বাড়ির কাছাকাছি দুইজন ব্যাক্তি মাদক বিক্রি করার জন্য অবস্থান করছেন। ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে একজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। অপর ব্যাক্তিকে ডিবি পুলিশ আটক করে দেহ তল্লাশী করে।  তল্লাশি কালে আসামি আলামিন(২৩) পিতা রফিকুল ইসলাম গ্রাম নোচনাহার,পোরশা, নওগাঁ এর হেফাজত থেকে দুইশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।
 অপর অভিযান পরিচালনা করা হয় পত্নীতলা উপজেলা  এলাকায়। পত্নীতলা উপজেলায় অভিযান পরিচালনা করা কালে অভিযানিক টীম জানতে পারেন, একজন ব্যাক্তি তার বর্গাকৃত জমিতে কলা বাগানের ভিতরে কয়েকটা গাঁজার  গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছেন। এ গোপন খবরের ভিত্তিতে আসামি আবদুর রাজ্জাক পিতা নজরুল ইসলাম গ্রাম আড়াইল, উপজেলা পত্নিতলা জেলা নওগাঁ কে সাথে নিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কলা বাগান হতে বড় দুইটা গাঁজা গাছ ও একটা ছোট গাঁজার গাছ সহ মোট তিনটা গাজার গাছ উদ্ধার করা হয়। তিনটি গাঁজা গাছের ওজন ৭ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *