👁 205 Views

বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে গতকাল বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বালক ও বালিকা উভয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়|

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক- বালিকা) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|

উপজেলা শিক্ষা অফিসার নজরুর ইসলাম এর সার্বিক তত্ত্ববধানে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক আনিছুর রহমান, ইকবাল হোসেন সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ|

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলে অংশ নেয়| উপজেলা পর্যায়ে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকাদের খেলায় জোতদেবীকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়| খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার প্রদান করা হয়|

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব| কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই| তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *