👁 364 Views

আদমদীঘিতে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় অনুষ্ঠিত।।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানার নবাগত অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সাথে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি থানায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, গোলাম মোস্তফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মোমিন খান, মিজানুর রহমান, হেদায়েতুল নয়ন, আবু হাসান, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আরাফাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া আদমদীঘি উপজেলায় মাদক, সন্ত্রাসমুক্তসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *