👁 371 Views

বাঘায়  নিখোঁজের ১ মাস ১৮ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় জুতা খুঁজতে গিয়ে পচা গন্ধে এক নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১ মাস ১৮ দিন পর পাঞ্জাতন সরকার নামে ওই বৃদ্ধের কঙ্কাল পাওয়া গেছে। তার লাঠি, লুঙ্গি, সোয়েটার, পাঞ্জাবি দেখে পরিবারের লোকজন তাকে শনাক্ত করেন।
গতকাল  (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাঘা টেলিফোন এক্সচেঞ্জের পেছনে বাঁশঝাড়ের এক গর্ত থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ।  পাঞ্জাতন সরকার (৮০) বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে।
জানা গেছে, পাঞ্জাতন সরকার ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে বাঘা থানায় তার ছেলে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ১ মাস ১৮ দিন পর তার পাশের বাড়ির বজলুর রহমানের হারিয়ে যাওয়া জুতা খুঁজতে গিয়ে নাকে পচা গন্ধ অনুভাব করে। এগিয়ে গিয়ে দেখেন একটি কঙ্কাল পড়ে আছে। বিষয়টি স্থানীয়দের পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে তার লাঠি, লুঙ্গি, সোয়েটার, পাঞ্জাবি দেখে পরিবারের লোকজন পাঞ্জাতন সরকারকে চিহ্নিত করা হয়।
এ বিষয়ে বৃদ্ধের ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমার বাবা লাঠির উপর ভর করে চলাফেরা করেন। ১ ডিসেম্বর বাবা সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও পাইনি। বাড়ির পাশের বজলুর জুতা হারিয়ে যায়। তার ধারণা কুকুরে নিয়ে যেতে পারে। সে বাড়ির পেছনে জুতা খুঁজতে গেলে বাবার কঙ্কাল দেখতে পায়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, শুকিয়ে যাওয়া কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাঞ্জাতন সরকার নিখোঁজের বিষয়ে ১ মাস ১৮ দিন আগে তার ছেলে হাফিজুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *