👁 498 Views

বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ইফতার মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি।। আপনারা সবাই জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আর দেশমাতা বেগম খালেদা জিয়াকে মহান সৃষ্টিকর্তা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন তবে এখানে রাজনৈতিক আলোচনার বিষয় না।
আমাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। পটুয়াখালীর দশমিনায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠানে পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্রি বলেন।
দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকাল  সাড়ে ৫ টায় উপজেলার নলখোলা ঈদগাহ মাঠে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাই মেলকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ আল শানু সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি বাবু স্নেহাংশু সরকার কুট্রি। বিশেষ অতিথি ছিলেন-পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফাকুক, সাবেক আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, ঢাকা উত্তর মহানগর গনঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় প্রধান অতিথি বাবু স্নেহাংশু সরকার কুট্রি আরো বলেন, আমি ৪৭ বছর যাবৎ বিএনপি করে আসছি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে মোতাবেক সবাই মিলে মিশে দল পরিচালনা করে যাবো। তিনি আরো বলেন, দশমিনা উপজেলা আর অবহেলিত থাকবেনা আমি এ উপজেলাকে আপনাদের সহযোগিতায় উন্নয়নের রোল মডেলে পরিনত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *