👁 446 Views

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।।: সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, মন্দিরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত। শুক্রবার বেলা সাড়ে  ১১’টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা কর্তৃক সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ এর পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, জমি দখল ও মঠ-মন্দিরে ভাঙচুরের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং জানমালের নিরাপত্তার দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি জনাব অতুল চন্দ্র দাস সহ উক্ত কর্মসূচিতে জেলার সকল প্রগতিশীল সংগঠন, ঐক্যমোর্চাভুক্ত সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখে সভাপতি অতুল চন্দ্র দাস,  সহ সভাপতি তপন কুমার কর্মকার,  সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস,  সম্পাদক সদর থানা সুভাষ চন্দ্র হাওলাদার,সাধারণ সম্পাদক পূজা উদযাপন পরিষদ এ্যাড. সঞ্জয় খাসকেল প্রমূখ।
বক্তব্য শেষে প্রেসক্লাব চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্তরে গিয়ে শেষ হয়।
সংখ্যালঘু ঐক্যমোর্চার কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বার্তায় আরো জানানো হয়েছে, একই সময়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের সকল জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *