👁 395 Views

বিরামপুরে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে র‌্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে বাড়িওয়ালা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসারপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির আবাসিক হিসেবে ঘড় ভারা দিতেন। ঔ আবাসিক বাড়িতে ভাড়াটিয়া থাকতো ৪০ বছর বয়সী এক নারী। ওই আবাসিক বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনায় ওই নারী বাদী হয়ে ৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় ধর্র্ষণ মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকায় র‌্যাব-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুনকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *