👁 124 Views

নাটোরে লক্ষ্মী পেঁচা উদ্ধার ও অবমুক্ত

নাটোর প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় একটি লক্ষ্মী পেঁচা (Barn owl) উদ্ধার করা হয়েছে।  সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার উদ্যোগে নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে জালে আটকা অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।
পেঁচাটিকে উদ্ধার কাজে উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী ফজলে রাব্বী, আরিফুল ইসলাম , হোসেন, মাহিন ইসলামসহ অন্যান্যরা।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ)এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ।সারাদেশে বন্যপ্রানী সংরক্ষণ বিবিসিএফ এর ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করে। এই পেঁচাটিকে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *