👁 362 Views

চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান, নথি তলব

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর এনফোর্সমেন্ট টিম নগরের ষোলশহরে অবস্থিত এলজিইডি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ। তিনি জানান, হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজনীয় রেকর্ডপত্র ও দাপ্তরিক নথি তলব করা হয়েছে। অভিযানের সময় এলজিইডি’র প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বক্তব্য গ্রহণ করা হয়।
প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা শেষে এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দুদকের এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department) দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *