
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে গঠিত হয়েছে ‘সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন’(সাসাই)। রোববার (১ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইঙ্গিত প্রতিদিনের সম্পাদক আফজালী রহমান, দৈনিক পূর্বকোন প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বিজয় টিভি ও ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হক।
সভায় আগামী ৯০ দিনের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।