👁 353 Views

লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে গাবতলীতে এমপি মিল্টন।।

আতাউর রহমকন গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, লোভ-লালসার উর্ধ্বে থেকে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, আগেকার ফ্যাসিষ্ট আ.লীগ সরকার অনিয়ম-দুর্নীতি, লুটপাট আর বিরোধী পক্ষকে দমন-নিপীরণ করা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু বর্তমান বিএনপির সরকার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নানামুখী উন্নয়নমূলক কাজ করে যাবে-ইনশাল্লাহ্ । শনিবার গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গদল আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন এবং সাহাদত হোসেন খান সাগর। প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, নজমল হোসেন, নুরুল ইসলাম, নবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোর্শেদ, ফিরোজ মন্ডল, সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, আ: গফুর টুকু, কোষাধ্যক্ষ রঞ্জু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মশিউর রহমান সুমন, মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, চঞ্চল কুমার দেব, সোহেল রানা, যুবদল নেতা হযরত আলী, আ: হালিম, রনি, জনি, শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত রহমান, উজ্জল, সোহেল, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, উপজেলা ছাত্রদলের সভাপতি ভারঃ নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, সদস্য সচিব লেমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলম আকন্দ, সাধারণ সম্পাদক শাহিন পাইকার, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুট্টো, উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহামন লিটন, উপজেলা ওলামাদলের সভাপতি নূর আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক রাজ প্রমুখ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *