
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের মাদক বিরুদ্ধি অভিযানে মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ও ২৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৮ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ফেব্রুয়ারী) মধ্যে রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকার জনৈক তুফানুর বাড়ি থেকে মাদক সহ তাদের হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাধবপাড়া আলুহাটি মোড় এলাকার তুফানুর ছেলে পলাশ হোসেন (৩৮), ইস্রাফিল হোসনের ছেলে মোঃ জুয়েল হোসেন (৩৭), খোদাবক্সের ছেলে লাল চাঁন আলী (২৭), শাহাজ উদ্দিনের ছেলে পিয়ারুল ইসলাম (২৭), বাঁশি মিয়ার ছেলে আজাদুল ইসলাম (৩৮), রহিদুল ইসলামের ছেলে মারুফ হোসেন (১৯), পার্শ্ববর্তী বিরামপুর থানার উত্তর কাটলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে শাহিন বাবু (৩২), এবং বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের কামিনুর ইসলামের ছেলে নুর জামান (৩৬)। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, হাকিমপুর হিলি সীমান্তবর্তী থানা। এই থানা এলাকায় শতভাগ মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল ঘটনা স্থলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২৫ পিচ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ৬। পুলিশের মাদক বিরোধী অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।