👁 345 Views

বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যায় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ

নাটোর প্রতিনিধি   বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক ইয়াছিন আলী হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বুধবার দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক এর আদালতে হাজির করা হয়। এসময় আইনজীবীর মৃত্যুর কারণে ফুল কোর্ট রেফারেন্সের কারণে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে পরে কারাগারে নেয়া হয়। এরআগে রাজধানী থেকে গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব-৪ এর একটি টিম গতকাল দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেফতার করে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি। গ্রেফতারের পর সেখানে প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ  দুপুরে এহিয়াকে নাটোর সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান ,৫ আগস্ট নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর আসনের তৎকালীন এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে আগুনে পুড়িয়ে ইয়াছিন নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এজারভূক্ত আসামি হিসাবে এহিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।
পরে এহিয়া চৌধুরীকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তিনি আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *