👁 421 Views

দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ দিনাজপুর-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের শক্ত দুর্গে ভেঙ্গে বিড়িয়ে আসলেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ও বিরামপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ডা. জাহিদের এই মধ্য দিয়ে দীর্ঘ তিন দশক পর দিনাজপুর-৬ আসনে ধানের শীষের আধিপত্য পুনরুদ্ধার হলো। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ১৯৯টি কেন্দ্রের সবকটিতে ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতিক পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট। তার নিকটতম প্রতিন্দ›িদ্ধতা করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল ইসলাম দারিপল্লা মার্কা পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট। প্রাপ্ত ফলাফলে ডা. জাহিদ ১৫ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, ও বিরামপুর চার উপজেলায় ভোটারদের সরব উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রহণ সম্পন্ন হয়। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে লড়ায়ে ডা. জাহিদের বিজয় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দিনাজপুর-৬ আসনটি দেশের অন্যতম বৃহত্তম সংসদীয় এলাকা। নির্বাচনের আগে থেকেই ডা. জাহিদ হোসেনের প্রচারণা এবং চিকিৎসাসেবা কেন্দ্রিক গণসংযোগ সাধারণ ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছিল। জয়ের পর এক প্রতিক্রিয়য় ডা. জাহিদ হোসেন এই বিজয়কে চার উপজেলার মানুষের ভালোবাসার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন যে জনগণের আমানত রক্ষার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন এবং এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *