
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে সোমবার রাতে মো. রাসেল (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উ”দ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পটুয়াখালীর একটি টিম। এ ঘটনায় তাঁর বি’রু’দ্ধে মহিপুর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসময় সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।
এবিষয় কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদক মামলা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত আছে ও থাকবে। কিন্তু এলাকার সকলের সতর্ক হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হাওলাদার বলেন, রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে, তাকে মঙ্গলবার দুপুরের দিকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।