👁 526 Views

বগুড়া-৩ আসনে ধানের শীষের পক্ষে জেলা যুবদলের সম্পাদক হাসানের গণসংযোগ

আদমদীঘি বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। আজ শনিবার (৭ ফেবব্রুয়ারি) দিনব্যাপী সংসদীয় আসনের আদমদীঘি সদর, সান্তাহার-সহ বিভিন্ন এলাকায় কৃষকের মাঠ থেকে শুরু করে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে যুবদল নেতৃবৃন্দ ধানের শীষে ভোট প্রার্থণা করে গণসংযোগ কনের। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের অন্যতম সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক হাজী শামীম আহম্মেদ, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, কোরবান আলী, শিহাব চৌধুরী, নজরুল ইসলাম, রিয়ন সরকার, রুবেল হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান-সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *