👁 348 Views

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগনেতা ইকবাল আটক

ইয়ানূর রহমান : যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে উপজেলার ধানহাটা এলাকা থেকে আটক করা হয়।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচার এবং সম্প্রতি আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটকের পর ইকবালকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।#