👁 319 Views

বিরলে শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যথাযোগ্য  মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। শারদীয় দুর্গাপূজা সুস্থ ও শান্তিপূর্ণভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আ স ম নাসিরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের সাব স্টেশন অফিসার প্রমূখ। সভায় উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপ এর সভাপতি/সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সভা শেষে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *