👁 520 Views

জাতিসংঘে জনকেন্দ্রিক নীতি ও ন্যায্য অর্থায়নের আহ্বান বাংলাদেশের

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: সামাজিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার অগ্রগতির জন্য নবায়িত বৈশ্বিক সংহতি এবং জনকেন্দ্রিক নীতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট–এর ৬৪তম অধিবেশনে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে সহমর্মী সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি সরকারের সমন্বিত (হোলিস্টিক) উন্নয়ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন যেখানে গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ঋণমুক্তিতে জোরালো আন্তর্জাতিক সহায়তা, দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা এবং নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা জোরদারের আহ্বানও জানায়।
উল্লেখ্য, কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬৪তম অধিবেশন নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে ২–১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ২০২৩–২০২৭ মেয়াদে এ কমিশনের সদস্য।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *