
অতিথিদের জন্য তো বটেই, নিজেদের জন্যও একটু ভারী খাওয়াদাওয়া করতে বানাতে পারেন আখনি পোলাও। সিলেটের এই ঐতিহ্যবাহী পদটি গরু ছাড়াও মুরগি দিয়ে তৈরি করা যায়। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস
উপকরণ
- পোলাওয়ের চাল ৪ কাপ
- মুরগির হাড়ের জুস ৭ কাপ
- দুধ ১ কাপ
- লেবুর রস ৩ টেবিল চামচ
- পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
- পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
- পেস্তা, আমন্ড, কাজু বাটা ২ টেবিল চামচ
- আদাবাটা ২ চা-চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- তেজপাতা ২টি
- দারুচিনি ৪ টুকরা
- এলাচি ৪টি
- লবঙ্গ ৪টি
- স্টারএনাইচ ২টি
- কিশমিশ ২ টেবিল চামচ
- কেওড়া ২ টেবিল চামচ
- গাজর কুচি ৪ টেবিল চামচ
- মটরশুঁটি ৪ টেবিল চামচ
- কাঁচা মরিচ ৭-৮টি
- লবণ পরিমাণমতো
- চিনি ২ চা-চামচ
- ঘি ১ কাপ
- ক্রিম আধা কাপ।
মুরগির হাড়ের জুসের উপকরণ—মাঝারি আকারের মুরগির গলা ও খাঁচার হাড় পরিমাণমত, ২ চা-চামচ আদা কুচি, ১ চা-চামচ রসুন কুচি, ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ লবণ ও ১২ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। ৭ কাপ হলে ছেঁকে নিন।