
সংবাদদাতা শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর) ৩ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১(মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনিত জাতীয় সংসদ্য পদপ্রার্থী এ্যাড.সুলতান আহমেদ খান নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ।
৩ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মধুখালী রেলগেটস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহম্মদের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনিত জাতীয় সংসদ্য পদপ্রার্থী এ্যাড. সুলতান আহমেদ খান নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে সংবাদ কর্মিদের সামনে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান ভুট্ট,মোঃ মিরাজ হোসেন, মিলন ও রাজুসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় পার্টি মনোনিত জাতীয় সংসদ্য প্রার্থী এ্যাড. সুলতান আহমেদ খান আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মধুখালী,বোয়ালমারী ও আলফাডাঙ্গা ফরিদপুর -১ আসনের ভোটাদের কাছে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা ও দোয়া কামানা করেন ।