👁 39 Views

দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর মধ্যে উত্তেজনা।।

স্টাফ রিপোটারঃ

দুপচাঁচিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর মধ্যে উত্তেজনার জের ধরে ইপিআই এর অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলাম জানান, তাকে সম্প্রতি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পদে বদলি করা হয়েছে। তার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ দেওয়া হয়েছে। তিনি এখনও দায়িত্ব হস্তান্তর করেননি। ঘটনার দিন গত সোমবার মাসিক রিপোর্ট প্রদানের জন্য তার অফিসে গেলে দেখেন তার তালাবদ্ধ অফিস কক্ষে আরও একটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নবাগত ইপিআই সাহিনুর ইসলাম তালা ঝুলিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

গত মঙ্গলবার এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলামকে বদলি ও স্বাস্থ্য সহকারী সাহিনুর ইসলামকে নিজ বেতনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) এর যোগদান করার আদেশ প্রদান করায় দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। টেকনোলজিস্ট (ইপিআই) এর অফিসটি একটি গুরুত্বপূর্ণ অফিস কক্ষ।

এখানে মূল্যবান ভ্যাকসিন রয়েছে। দুজনের মধ্যে উত্তেজনার কারণে ভ্যাকসিনগুলো নিরাপত্তার স্বার্থে নবাগত ইপিআই সাহিনুর ইসলাম অফিস কক্ষে পৃথক একটি তালা দিয়ে চাবি তার হেফাজতে রেখেছে। বর্তমানে দু’জনের কাছে দুটি তালার চাবি রয়েছে। এরই মাঝে তিনি কর্তৃপক্ষের নির্দেশে ইপিআই রফিকুল ইসলামকে আদমদীঘিতে যোগদানের জন্য ছাড়পত্র দিয়েছেন। অপর দিকে সাহিনুর ইসলামকে ইপিআই পদে যোগদান করে নিয়েছেন। উভয়ের উপস্থিতিতে অফিস কক্ষের তালা খুলে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *