
মাকসুদুল হক,ঝিনাইদহ– শুক্রবার ২৮ আগস্ট : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সামাজিক সংগঠন ‘বিপ্রবগদিয়ার জন্য আমরা’ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে আগস্ট শুক্রবার সকাল ১০টায় সামাজিক সংগঠন ‘বিপ্রবগদিয়ার জন্য আমরা’ এর সভাপতি শাহাবুদ্দিন সৌরভের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বায়েজিদ চাষার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ৪৪তম বিবিএসের শিক্ষা কর্মকতা মোঃ নাহিদুজ্জামান। মাদক বিরোধী বক্তব্য রাখেন এসআই মোঃ জাহাঙ্গীর ( শৈলকুপা থানা)। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিপ্রবগদিয়া আশরাফুনেছা মাদ্রাসার শিক্ষক হাফেজ আনোয়ার হোসাইন।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জোয়ার্দার, সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম রসুল, বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, টিপু সুলতান প্রমুখ। অনুষ্ঠানে বিপ্রবগদিয়া গ্রামের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। ১জন বিসিএস কর্মকর্তা, ১জন সেনাবাহিনীর সৈনিক, বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ২জন শিক্ষার্থী, ১১জন এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী ও ১জন প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ গ্রামের মোট ১৬ জন্য কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতি সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন মোছা: তাজকিয়া খাতুন, এসএম ইফতেখার হোসেন ও জেবিন।
বক্তারা বিপ্রবগদিয়া গ্রামটিকে জুয়া ও মাদকমুক্ত সামাজিক সম্প্রতির গ্রাম হিসাবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।