👁 519 Views

মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক

ইয়ার রহমান :  যশোরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর বড় ছেলে মামুন মাস্টারকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন লাউজুনি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। মামুনের বাবাও একজন শিক্ষক।

স্থানীয়দের দাবি, পারিবারিক দন্দের বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হতে পারে। একপর্যায়ে মামুন তাঁর মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন ঘটনা তাঁরা আগে কখনো দেখেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মামুনকে আটক করা হয়। ঘটনার কারণ ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *