👁 210 Views

সিরাজগঞ্জে জাল ওয়ারিশান মামলায় মহিলা ইউপি সদস্য জেল হাজতে 

সিরাজগঞ্জ প্রতিনিধি  : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের এক মহিলা ইউপি সদস্যকে জাল ওয়ারিশান সনদ সংক্রান্ত মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মামলায় হাজিরা দিতে গেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।

মামলা সূত্রে জানাযায়, প্রায় এক বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাম জাল করে ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ ওঠে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মজিদ সেখের ছেলে মোঃ ফরিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

মামলায় জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে গেলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তারের  নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের করা হয়।

এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ ইনামুল হক বলেন, মামলাটি অনেক আগের। আমরা এ বিষয়ে বিস্তারিত জানি না। আমরা নতুন দায়িত্বে যোগদান করেছি, তাই ঘটনার সময় কী হয়েছিল তা আমাদের জানা নেই।

এছাড়া শিয়ালকোল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সালাম বলেন, আজ তার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা শেষে হঠাৎ করেই আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আমরা চাই, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *