👁 397 Views

বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা মিলন

বাঘা (রাজশাহী) প্রতি নিধি : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মিলন প্রাং।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তিনি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে যুবসমাজের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মিলন ।

মিলন বলেন, “বাঘার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, উপজেলার শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি ও যুবসমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে তাঁর।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিলন প্রাংয়ের প্রার্থিতা নিয়ে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *