👁 91 Views

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অধিদপ্তরের আওতায় নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ কর্মসুচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।।  বিরলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অধিদপ্তরের আওতায় নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ কর্মসুচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম, বিরল দারুস সুন্নাত আলীম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মাইনদ্দীন আহমেদ, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মমতাজুর রহমান মিন্টু, ক্রীড়া প্রশিক্ষক আহসান হাবিব আপেল প্রমূখ বক্তব্য রাখেন। সভায় ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম সুসম্পন্ন করা ও প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রমে সকলে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *