👁 293 Views

লস অ্যাঞ্জেলেসের ফোবানা সম্মেলনই আনুষ্ঠানিক, অনুকরণমূলক অনুষ্ঠান থেকে সতর্ক থাকুন!

ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: চলতি বছর যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবসের সপ্তাহান্তে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনেই হচ্ছে মূলত মূল ফোবানা সম্মেলন। প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত এ ফোবানা সম্মেলনকে ঠেকাতে ফোবানার নাম ব্যবহার করে তিন দিনব্যাপী একই সময়ে পৃথক পৃথক ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পৃথক তিনটি গোষ্ঠি। ফোবানা নামধারী এসব নকল ফোবানা সম্মেলনের বিষয়টি স্পষ্ট করেছেন ৪০তম ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর সাংবিধানিক ধারা অনুযায়ী ফোবানা সম্মেলন কোন অঙ্গরাজ্যের কোন শহরে হবে তা সদস্য সংগঠনের নির্বাচনী ফলাফলের পর দুই বছর আগেই ঘোষণা দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের পৃথক তিনটি সংঘবদ্ধ গোষ্ঠি কোন ধারাবাহিকতা রক্ষা না করেই হঠাৎ করেই  ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯তম ফোবানা সম্মেলনের করে আসছে। এ বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলন ছাড়া ফোবানা নামধারী বাকি সবগুলো নকল ফোবানা সম্মেলন বলে জানিয়েছেন নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ। তারা জানান, নিউ ইয়র্ক ও ফ্লোরিডাসহ বিভিন্ন শহরে ফোবানা নামধারী পৃথক তিনটি গোষ্ঠি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এতে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম মুল ফোবানা সম্মেলনে কোন ব্যাঘাত ঘটবে না।
এ প্রসঙ্গে আলাপকালে ফোবানার বর্তমান নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ বলেন, এক সময় সবাই এক ছাতার নিচে একই সাথে ছিলাম। গত কয়েক বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে হেরে কিংবা কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ যদি আলাদাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন সেটাকে কখনই ফোবানা সম্মেলন হতে পারে না। এদেশে সবার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। ফোবানা সম্মেলন করতে হলে প্রবাসের বাংলাদেশি নিবন্ধনকৃত বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ প্রয়োজন হয়। খোঁজ নিলে জানা যাবে ওইসব সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের বাংলাদেশি নিবন্ধনকৃত কোন সংগঠনের অংশগ্রহণ নেই। কিছু অখ্যাত শিল্পীদের এনে শুধুই নাচগান মাত্র। ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনেই হচ্ছে মূলত মূল ফোবানা সম্মেলন। অন্য কোন স্থানে কোন ফোবানা সম্মেলন হচ্ছে না। বিজ্ঞাপন দেখে কেউ যেন বিভ্রান্ত না হন সেজন্য প্রবাসীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন নির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ।
আগামী ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে প্রচুর সংখ্যক বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিককর্মীরা প্রস্তুত হয়েছেন তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনার জন্য। ২০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শতশত শিল্পী, কলা-কুশলী ও দর্শকশ্রোতা সম্মেলন উপভোগ করতে আগামী শুক্রবার ৪ সেপ্টেম্বর ছুটে যাবেন লস অ্যাঞ্জেলেসে।
এদিকে চলতি ফোবানা সম্মেলনের পৃষ্টপোষকতার জন্য সুলভ মূল্যে ‘সিলভার প্যাকেজের’ সময়সীমা বাড়ানো হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক ড. জয়নুল আবেদিন ও মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম ইকবাল। আগামী ২৫ জুলাই পর্যন্ত আগেভাগে বুকিংয়ে সাশ্রয় মূল্য নির্ধারন করা হয়েছে ১ হাজার ৫ শত ডলার। যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। এ প্যাকেজে থাকছে- নিশ্চিত ভিআইপি পাস, উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবসায়িক ও নেটওয়ার্কিং বিষয়ক অনুষ্ঠানের অংশ গ্রহণের সুযোগ ও উন্নতমানের আসন ব্যবস্থা।  ‘সিলভার প্যাকেজের’ আসন সীমিত, তাই ফুরিয়ে যাবার আগেই এ প্যাকেজ সংগ্রহের জন্য আহবান জানিয়েছেন  আহবায়ক ড. জয়নুল আবেদিন ও মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম ইকবাল।
যা থাকছে এবারের ফোবানা সম্মেলনে-
গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, মূলধারায় নেতৃত্বের বিকাশ, তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলাশিপ অ্যাওয়ার্ড, তরুণ প্রজন্মের অংশগ্রহণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, ক্ষমতায়নে নারীর ভূমিকা, অর্জন এবং তাৎপর্য, কারুপণ্য শিল্পের প্রদর্শনী, বর্ণীল ফ্যাশন শো, সাহিত্যের উপর আলোকপাত এবং কাব্য জলসা, ফোবানা গ্রন্থমেলা, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তাদের, নেটওয়ার্কিং, বিশ্ববিদ্যালয়গুলোর এলামনাই ফোরাম নিয়ে আলোচনা, আন্তঃধর্মীয় শান্তি আলোচনা, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শিনী ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *