👁 211 Views

ডোমারে উত্তরা ফাউন্ডেশন এর ২৩ তম সাধারণ সভা কর্মী সম্মেলন এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রবিউল হক, ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের সুনামধন্য বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন এর ২৩ তম সাধারণ সভা, কর্মী সম্মেলন এবং ২০২৫ইং শিক্ষাবর্ষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উত্তরা ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি উত্তরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
শুরুতেই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উত্তরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আহমেদ জামান ।
উত্তরা ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেয়াজুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চিলাহাটি তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের, উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান চৌধুরী, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সমাজ সেবক আব্দুল কাদের,মশিউর রহমান সহকারী প্রধান শিক্ষক কেতকী বাড়ী উচ্চ বিদ্যালয় ও ভাইস চেয়ারম্যান উত্তরা ফাউন্ডেশন নির্বাহী পরিষদ, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন প্রধান সদস্য উত্তরা ফাউন্ডেশন নির্বাহী পরিষদ, সহকারী শিক্ষা অফিসার রাশেদুজ্জামান রাশেদ, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ সহ উত্তরা ফাউন্ডেশন এর কর্মকর্তা, সদস্যবৃন্দসহ উত্তরা ফাউন্ডেশন শিক্ষা কর্মসূচির স্কুল-শিক্ষিকা গণ, ২০২৫ইং শিক্ষবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আহমেদ জামান তার বক্তব্যে বলেন, উত্তরা ফাউন্ডেশন ২০০৩ সনে দুইজন কর্মকর্তা দিয়ে শুরু হলেও বর্তমানে স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৫৫২ জন নারী পুরুষ উত্তরা ফাউন্ডেশনে কর্মরত, উত্তরা ফাউন্ডেশন নীলফামারী ও পঞ্চগড় জেলার আটটি উপজেলায় প্রায় ৩০ হাজার পরিবারের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নতি উত্তরা ফাউন্ডেশন এর মূলনীতি । উত্তরা ফাউন্ডেশন বর্তমানে শিক্ষা স্বাস্থ্য ও কনজ্যুমার প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমানে পঞ্চগড় ও নীলফামারী জেলার তেতুলিয়া থেকে ডালিয়া পর্যন্ত ৪৫০ টি অস্থায়ী স্কুলে প্রায় ১৫ হাজার ৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান ও ফ্রি শিক্ষা উপকরণ বিতরণ করছে এই উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত হয়েছে । উত্তরা ফাউন্ডেশন এর পরিকল্পনা অনুযায়ী রংপুর বিভাগের অস্থায়ী ক্যাম্পাসে মোট তিন হাজার স্কুল চালু সহ চিলাহাটিতে একটি ডায়াবেটিক হাসপাতাল, একটি মাল্টিমিডিয়া স্কুল, একটি মাল্টিমিডিয়া মাদ্রাসা, একটি সুপার শপ চালু করার সিদ্ধান্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে উত্তরা ফাউন্ডেশনে পাঁচ হাজার নারী পুরুষের কর্মসংস্থান হবে।
নির্বাহী পরিচালকের বক্তব্যের পর প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, উত্তরা ফাউন্ডেশন এর কর্মকান্ডের উপর ভূওষি প্রশংসা করেন, এবং উত্তরা ফাউন্ডেশন এর পরিকল্পনা বাস্তবায়নে সকল সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
আলোচনা সভা শেষে ২০২৫ইং শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় এবং বেতন ভাতা বৃদ্ধির চিঠি প্রদান সহ চারজন একাউন্টস অফিসার, দুইজন ম্যানেজার ও একজন এরিয়া ম্যানেজার কে পদোন্নতিপত্র প্রদান করা হয়।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *