👁 320 Views

মাথিয়ারায় চল্লিশ পরিবারের শতবর্ষী রাস্তা উচ্ছেদের পায়তারা

সৈয়দ মনির আহমদ, ফেনী :  ফেনী সদর উপজেলার মাথিয়ারা আয়ধন ভুঞা বাড়ির শতবর্ষী একমাত্র চলাচলের রাস্তা দখলের পায়তারা করছেন এক দখলদার।

এ ঘটনায় ৭ জুলাই মঙ্গলবার বিকালে ভুক্তভোগী চল্লিশ পরিবারের সদস্যরা বাড়ীর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে দখলদারের বিচার চেয়েছেন। এছাড়া উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা গেছে, মাথিয়ারা আয়ধন ভুঞা বাড়ির চল্লিশ পরিবারের একমাত্র চলাচলের শতবর্ষী রাস্তা দখলের পায়তারা করছেন প্রতিবেশী আলাউদ্দিন বিলাশ। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ভুক্তভোগী পরিবারগুলোর শতাধিক নারী-পুরুষ বাড়ীর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ভুক্তভোগী ওহিদুর রহমান শিপন, হারিছ মিয়া, সাহাবুদ্দিন, সিরাজ উদ্দিন, লিজা আক্তার, সারজাহান আক্তার, পাশ্ববর্তি জমির মালিক আবু তাহের ও ওবায়েদুল হক প্রমূখ।

বক্তারা বলেন, ‘প্রায় শতবছরের একমাত্র চলাচলের রাস্তা জোরপূর্বক উচ্ছেদ করতে চায় প্রতিবেশি আলাউদ্দিন বিলাশ। বাড়ির প্রায় ২০০ বাসিন্দার একমাত্র চলাচলের রাস্তা এটি। এ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। বাড়ির সামনে একটি অংশে জমি ক্রয় করে আলাউদ্দিন তাদের চলাচলের পথটি বন্ধ করার পায়তারা করছেন। বারবার বাড়ির লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তারা এর উপযুক্ত সমাধান চেয়ে জেলাপ্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত আলাউদ্দিন বিলাশ বলেন, সিএস-বিএস এ রাস্তা নেই। ৫ আগস্ট পরবর্তি জোরপূর্বক এ রাস্তা ভরাট করেছে বাড়ির লোকজন।

পাঁচাগাছিয়ার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিরোধীয় রাস্তাটি আয়ধন ভুঞা বাড়ির একমাত্র চলাচলের পথ। সামাজিকভাবে মিমাংসার চেষ্টা করছি।

ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, আদালতে বিচারাধিন হওয়ায় উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *