👁 336 Views

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী অফিস করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি   নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই স্থানে বিএনপির ২টি অফিস করাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার আহম্মেদপুর বাজারে নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ এর নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগ মুহুর্তে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ২টি অফিসের নেতাকর্মীরা দুই স্থানে অবস্থান করেন। এসময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকলকে একত্রিত হতে বললে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ওয়ার্ড সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক কামাল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হন।
পুলিশ জানিয়েছে , সামান্য উত্তেজনা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *