
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিন আসক্তি প্রতিরোধ করি” প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান প্রমূখ। সভায় তামাকজাত দ্রব্য ব্যবহার পরিহারে বিভিন্ন আলোচনা উঠে আসে। অন্যান্যদের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ দিনার, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, সমবায় অফিসার হাফিজুর রহমান, বিট অফিসার কনক সরকার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার মাজিদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবদার মোল্লা, উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।