
এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ নওগাঁর মহাদেবপুরে চুরির ঘটনায় রাব্বি হোসেন (১৩) নামে এক কিশোর চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে মোবাইল সহ চোরাই মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, নওগাঁর মহাদেবপুরের খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী সামিউল করিম গত ১৫ জানুয়ারি রাত ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান নাদিম টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরবর্তীদিন সকাল ৭ টায় প্বার্শবর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে জানতে পারেন, তার দোকানের তালা ভাঙা এবং মালামাল চুরি হয়ে গিয়েছে।
পরে ব্যবসায়ী সাফিউল করিম দোকানে গিয়ে চুরির বিষয়টি জেনে মহাদেবপুর থানায় ১৬ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন।
চুরির অভিযোগের প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা( মামলা নং-১৪, (১৬/০১/২৫) নথিভুক্ত করা হয়।
চুরি হয়ে যাওয়ার পরপর এ তথ্য মামলার বাদি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মোবাইলে পাঠান।