
আবু মুছা স্বপন, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ধামইরহাট থানা সুত্র জানায়, ধামইরহাট থানাধীণ ০৭ নং ইসবপুর ইউপিস্থ জনৈক আশিক ইকবাল(৪০), পিতা- মৃত আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,সাং-ধুরইল বুড়াপুকুর,থানা-ধামইরহাট,জেলা-নওগাঁ এর পানি সেচ পাম্পের ভিতর থেকে ১২ এপ্রিল রাত পৌনে ১০ টায় মাদক ব্যবসায়ী ফয়সাল আহাম্মেদ সহল(৩৩) পিতা- মোঃ তোফাজ্জল হোসেন,মাতা-বিলকিস বেগম সাং-ধুরইল দক্ষিণ পাড়া ও মোঃ জুয়েল(২৬), পিতা- মোঃনজরুল ইসলাম,মাতা- মোসাঃ জুলেখা বেগম,সাং ধূরইল ভাবির মোড়,থানা-ধামইরহাট,জেলা-নওগাঁকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৫০০ (পনেরশত) টাকাসহ আটক করা হয়।
থানা সুত্র আরও জানায়, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মিন্টু রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার এস আই(নিরস্ত্র) মো: এমদাদুল হক সজ্ঞীয় এএসআই(নি:) মো: মিজানুর রহমান, এএসআই(নি:) বাবলু, কং/৯৪৪ মিষ্টার রানা সহ ধামইরহাট থানাধীণ ০৭ নং ইসবপুর ইউনিয়ন অভিযান পরিচালনা করিয়া ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৫০০ (পনেরশত) টাকা উদ্ধার করিয়া জব্দ করেন|
এ বিপোর্ট লেখা পর্যন্ত ধামইরহাট থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছিল।