👁 175 Views

ঘোড়াঘাট পৌরসভায় ভিজিএফের ১০ টাকা কেজি চাল বিতরণ

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৯টি ওয়ার্ডে ১ হাজার ৫৪৯টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) পৌরসভা চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় ট্যাগ কর্মকর্তা, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোহাম্মদ শাজাহান, ঘোড়াঘাট থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, সীমিত বরাদ্দের কারণে চাহিদা অনুযায়ী সকল নিম্ন আয়ের পরিবারকে ভিজিএফের আওতায় আনা সম্ভব হয়নি। তবে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধি পেলে আরও বেশি মানুষকে এই সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *