👁 149 Views

হোয়াটসঅ্যাপের বিকল্প ৫ মেসেজিং অ্যাপের নাম

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে সাম্প্রতিক সময়ে একটি নতুন উদ্বেগ দেখা দিয়েছে। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ দাবি করেছে যে রাশিয়া সরকার চলতি মাসের শুরুতে তাদের নিজস্ব রাষ্ট্রীয় মেসেজিং অ্যাপ চালু করার পরিকল্পনার অংশ হিসেবে পরিষেবাটি পুরোপুরি বন্ধ করার চেষ্টা করেছিল। যদিও কোনো দেশে মেসেজিং অ্যাপ ব্লক করার ঘটনা নতুন নয়, তবুও ব্যবহারকারীদের অনেকেই বিকল্প নিরাপদ অ্যাপ সম্পর্কে জানতে আগ্রহী। চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের মতো শক্তিশালী সিকিউরিটি সুবিধা দেওয়া পাঁচটি জনপ্রিয় বিকল্প-

টেলিগ্রাম

পাভেল ডুরোভ প্রতিষ্ঠিত এই অ্যাপটি নিরাপদ চ্যাট ও ইন্টারেক্টিভ ফিচারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। কোম্পানির দাবি, তাদের ব্যবহারকারী সংখ্যা ৭০০ মিলিয়নের বেশি। সিক্রেট চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, বড় ফাইল শেয়ারিং এবং বিভিন্ন পাবলিক বা প্রাইভেট চ্যানেলে যোগ দেওয়ার সুবিধা রয়েছে।

সিগন্যাল

প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের কাছে এটি সবচেয়ে বিশ্বস্ত বিকল্পগুলোর একটি। মেসেজ ও কল উভয়ই এনক্রিপ্টেড এবং অ্যাপটি ব্যবহারকারীর মেটাডাটা সংরক্ষণ করে না। অনেকেই ব্যক্তিগত কথোপকথনের জন্য হোয়াটসঅ্যাপের পাশাপাশি সিগন্যাল ব্যবহার করেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর প্রয়োজন।

ওয়ার

ক্রস-প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা ও ওপেন সোর্স কোডের জন্য ওয়ার প্রযুক্তি সচেতন ব্যবহারকারীদের কাছে পরিচিত। এটি নিরাপদ মেসেজিং সুবিধা দিলেও কিছু মেটাডেটা সংরক্ষণ করে যা প্রাইভেসি-কেন্দ্রিক ব্যবহারকারীদের কাছে সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতে পারে।

ভাইবার

দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই অ্যাপটি এখনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে ফেলার অপশন এবং বড় গ্রুপ চ্যাট সাপোর্ট রয়েছে। তবে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পারেন এবং ফ্রি কলিং সুবিধা সাধারণত একই অ্যাপ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ।

থ্রিমা

তালিকার একমাত্র পেইড অ্যাপ হলেও নিরাপত্তার দিক থেকে এটি অত্যন্ত শক্তিশালী। এনক্রিপ্টেড কল, ই-মেইল বা ফোন নম্বর ছাড়া অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ, ওপেন সোর্স কোড এবং বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা সব মিলিয়ে এটি প্রাইভেসি-ফোকাসড ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম সমাধান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *