
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমি শুধু বিএনপির এমপি নই, বরং দলমত নির্বিশেষে এই এলাকার সকল মানুষের এমপি হয়ে কাজ করতে চাই। আমরা ক্ষমতার দাপট দেখাতে আসিনি, জনগণকে সাথে নিয়ে সেবক হিসেবে কাজ করতে চাই।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি)পড়ন্ত বিকেলে সাপাহার প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিকরা।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের পরিচয় দিয়ে বা প্রভাব খাটিয়ে কেউ কোনো প্রকার বেআইনি কাজ বা অনিয়ম করতে পারবে না। প্রশাসন ও সরকারি সকল দপ্তরকে সম্পূর্ণভাবে নীতিমালা অনুসরণ করে চলতে হবে।”
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। আপনারা সমাজের সকল অনিয়ম ও অসংগতি দ্বিধাহীনভাবে