👁 529 Views

বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ২৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

স্টাফ রিপোর্টারঃ বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ২৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের সনকা এলাকার নাবিল হাইওয়ে রেষ্টুরেন্ট জামে মসজিদের সামনে একটি মাদক বিরোধী অভিযানপরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোঃ মামুনুর রশীদ (৪৫), পিতা-মৃত ওয়াহেদুল করিম, মাতা-মৃত রেহেনা বেগম, সাং-পশ্চিম রামনগর (পৌরসভা ১নং ওয়ার্ড), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর কে ৬০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল এবং ০২ বোতল ইস্কাফ সহ আটক করতে সক্ষম হয় এবং একই তারিখ সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা টু ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বাসে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউনিয়নের হামছাপুর গ্রামস্থ স্বাক্ষর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু রংপুর হাইওয়ে রাস্তার উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোঃ সুমন মিয়া (২৮), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-মৃত আয়েশা আক্তার, সাং-ভাটরা জংগলপুর, থানা-কুমিল্লা সদর দক্ষিন, জেলা-কুমিল্লা, ২। মোঃ সাইফুল ইসলাম (২৭) পিতা-মোঃ সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ মোরশেদা বেগম, সাং-শটিপাড়া, থানা ও জেলা-নীলফামারীদ্বয়’কে ২৯ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২টি বাটন মোবাইল ও ০২টি সিম জব্দ করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *