👁 162 Views

চৌদ্দগ্রামে পুর্বে  বিরোধে হামলায়, আহতদের থানায় লিখিত অভিযোগ

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বের বিরোধ নিয়ে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ১৩ নম্বর জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান কাউয়ুম একজন ভালো ছেলে,সে কুমিল্লায় থাকেন।
অন্যদিকে, বিবাদী আজিমের দাবি, চাচাতো ভাইকে শাসন করতে গিয়ে তিনি তাঁর কলার ধরেছিলেন।

চৌদ্দগ্রাম থানার এসআই রাকিব জানান, প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।