
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) উপজেলার বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনে স্থাপিত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। অস্থায়ী ক্যাম্প পরিদর্শন কলে উপস্থিত ছিলেন, কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সেক্টর অধীনে তিনটি ব্যাটালিয়ন কাজ করছে, দিনাজপুর, ফুলবাড়ি, জয়পুরহাট এখানে আমাদের ৮ টি আসন, ১৮ টি উপজেলায় আমাদের মোট ৫২ টি প্লাটুন বিজিবি জোয়ান কাজ করছে। উপজেলা ওসমানপুর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি।এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচারচর মাঠে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, তাদের সাথে রয়েছে পুলিশ, র্যাব, আনসার । এছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় যৌথ চেকপোষ্টের মাধ্যমে অভিযান চালাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।