👁 128 Views

নাচোলে ১কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

 ইব্রাহীম বাবু.স্টাফ রিপোটার-  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তর(ডিএনসি)র অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স সহ আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিন চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে স্বামী দানেশ আলী(৩৫) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০)কে ৩৫টি পুরিয়াতে পলিথিনে রক্ষিত ১ কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয়ন আইনে মামলা করাহয়। আজ শনিবার আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন অধিদপ্তরের কর্মকর্তারা আদালতে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *