👁 221 Views

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৭৩হাজার ৮ শত টাকার ভারতীয় মালামাল আটক।  

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।   ২৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ  ১০ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশী মদ, ৫৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য-৭৩ হাজার ৮শত টাকা।

ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *