👁 457 Views

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষককে আটক করেছে বোদা থানা পুলিশ|

জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বেংহারী সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুলের দোতলায় পড়ার কথা বলে নিয়ে যায়, সেখানেই শ্লীলতাহানী করে| পরে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানায়| শিশুটির মা তার ¯^ামীকে বিষয়টি জানালে ছাত্রীর বাবা মা সহ স্থানীয় মানুষ স্কুলে উপস্থিত হলে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার বিরুদ্ধে শাস্তির জন্য স্লোগান দেয় সাধারণ মানুষ|

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বোদা থানার ওসি সোয়েল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী সহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়| স্থানীয় মানুষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ঘটনা সহ ইতিপূর্বে একাধিক শ্লীলতাহানীর  অভিযোগ এনে প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে দাবী দাবা উত্থাপন করেন| উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবী দাবা মেনে নেওয়ার আশ^াস প্রধান করেন|

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষককে শ্লীলতাহানীর অভিযোগে বিদ্যালয়ের কক্ষে আটকের খবর পেয়ে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে| অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে|

এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা জানান, ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রথামিকভাবে ছাত্রী ও তার বাবা মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমান কে আটক করে বোদা থানায় নিয়ে আসে| তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *