
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের একটি সুনামধন্য ক্লাবে সম্প্রতি এসএসসি ’১৯৯৫ ব্যাচ, বাঁশখালীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচের সভাপতি ও রহমান মোস্তফা আলম এন্ড কো. এর পার্টনার এরশাদ হোছাইন চৌধুরী। ব্যাচের সাধারণ সম্পাদক, বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ আদালতের বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ৯৫ ব্যাচের সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান।
সভায় বক্তব্য রাখেন ৯৫ ব্যাচ বাঁশখালীর সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল গোফরান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাবুল কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক আবছার কামাল এবং সদস্য প্রফেসর মঈনুদ্দিন, বাবলু কুমার দেব, জয়নুল আবেদীন, মঞ্জুরুল ইসলাম, দেলোয়ার হোছাইন চৌধুরী, আবদুল মোতালেব ও মোহাম্মদ আবদুল আলীম প্রমুখ।
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সব ধর্মেই রোজার বিধান রয়েছে। রোজার মাধ্যমে ধর্মের অপূর্ব মিল ফুটে ওঠে। আজকের এ মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি ধর্মীয় সম্প্রীতির মৌলিকত্বকে প্রকাশ করেছে। আল্লাহ সর্বাবস্থায় মানুষের ভালো-মন্দ আমল দেখেন এবং রোজা সেই মৌলিক শিক্ষার প্রতিফলন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।