👁 292 Views

উল্লাপাড়ায় বারি সরিষা-১৭ উৎপাদন ও ফলন বিষয়ক প্রতিরুপায়ন সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্ল¬ী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় ও বিশেষ কর্মসূচী-উন্নয়ন(কৃষি) প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি)এর আয়োজনে এবং স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর উদ্যোগে বুধবার(২৫ফেব্রুয়ারি)উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে জলবায়ু সহনশীল জাতের বারি সরিষা-১৭ উৎপাদন ও ফলন বিষয়ক প্রতিরুপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

লিড ফার্মার মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্ল¬াপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজেদা আকতার ইতি। উক্ত অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন পিপিডি সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষসহ পিপিডি উল্লাপাড়া শাখার সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ।এছাড়া প্রতিরুপায়ন সভায় সমিতির সদস্য,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৭০জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই জাতের সরিষার ফলন অনেক বেশী, স্বল্প জীবনকাল হওয়ায় তিন ফসল অতি সহজেই চাষাবাদ করা যায়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *