প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:৫৫ এ.এম
নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি রায়হান আলম।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে বিজয় টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয। এছাড়াও সহ সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার উত্তাল মাহমুদ, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী, অর্থ সম্পাদক নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি মেহেদী হাসান (অন্তর), দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী, ক্রিয়া ও উৎসব সম্পাদক, চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা,কার্যনির্বাহী সদস্য এটিএন বাংলার জেলা প্রতিনিধি রায়হান আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার,সাদেকুল ইসলাম, মাইটিভি জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন।
সভায় সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি নওগাঁ জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.