
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সহায়তার চেক ও রাত ৮টায় উপজেলা পরিষদের পুরানো ভবনের অডিটোরিয়াম হলরুমে শুকনো খাবার বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা)আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণায়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৩ জন উপকারভোগীর মাঝে ৫৬০০টাকার চেক ও শুকনো খাবার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা. মরিয়া নুর, সহকারী পুলিশ সুপার মো. জামান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লা এনিম, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা, সদস্য সচিব শাহ আল শানু, গনঅধিকার পরিষদের সদ্য সভাপতি আলতাব হোসেন আকন ও সাধারন সম্পাদক লিয়ার হোসেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তারা মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.